মুলাদী উপজেলা সদরে ডিগ্রি কলেজের সামনে গতকাল রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি বেগম সেলিমা রহমানের গাড়িবহরে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলাকারীরা তিনটি মোটরসাইকেল ভাংচুর ও জেলা উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার খানসহ বিএনপির ১০ জন কর্মীকে জখম করছে।
জেলা উত্তর বিএনপির দপ্তর সম্পাদক নূরুল আলম রাজু জানান, গতকাল মুলাদী সদরে বিএনপির কর্মী সভায় যোগদানের জন্য বেগম সেলিমা রহমান সড়কপথে গাড়িবহর নিয়ে মুলাদীতে আসেন। পথিমধ্যে উপজেলা সদরে ডিগ্রি কলেজের সন্নিকটে গাড়িবহর পৌঁছলে কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েলের নেতৃত্বে ২৫/৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী গাড়ি বহরে হামলা চালায়।
