গত বৃহস্পতিবার ওয়াশিংটনে জাতীয় ক্রিসমাস ট্রি লাইটনিং অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা অন্যান্য বছরের তুলনায় একটু ভিন্ন স্বাদ উপভোগ করলেন। কারণ তারা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাচ দেখলেন।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামা তার দুই মেয়ে শাসা এবং মালিয়াকে নিয়ে হোয়াইট হাউজে কাছের এলিপসে ওই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে সান্তা ক্লসের সঙ্গে নাচেন ওবামা। এতে অংশ নেন পপ দল ফিফথ হারমনির সদস্যরা। তিনি জিঙ্গেল বেলসের জাজ সংস্করণে নাচেন। সান্তা ক্লস নিজেও ধারণা করতে পারেনি ওবামার নাচ সম্পর্কে। তিনি মোহিত হয়েছেন। শিল্পীরা হয়তো তার নাচের দিকে তাকাতে পারেননি। কিন্তু যারা দেখেছেন তারা একটা ইতিহাসের অংশ হয়ে থাকলেন। যদিও ওবামা ইতোমধ্যে এই ধরনের অনুষ্ঠানে অনেক নাচই উপহার দিয়েছেন দর্শকদের।
- ওয়াশিংটন পোস্ট
