‘পারসন অব দ্য ইয়ার’ তালিকায় এগিয়ে মোদী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ০১:১২

মার্কিন সাময়িকী টাইম’র পারসন অব দ্য ইয়ার’র তালিকায় এগিয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সোমবার চলতি বছর সবচেয়ে কে বেশি সংবাদ মাধ্যমকে প্রভাবিত করতে পেরেছেন তার ঘোষণা দিতে পারেন সাময়িকীটির সম্পাদক। খবর এনডিটিভি’র।

পাঠক জরিপে প্রধানমন্ত্রী মোদী পেয়েছেন শতকরা ১৬ দশমিক ২ ভাগ ভোট। তারপরের অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের ফার্গুসনের বিক্ষোভাকারীরা। তারা পেয়েছেন ৯ দশমিক ২ শতাংশ ভোট। শনিবার মধ্যরাতে ভোট প্রদান বন্ধ ঘোষণা করা হয়। ১৯২৭ সাল থেকে সাময়িকীটি প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আসছে।