জীবদ্দশায় নোবেল পুরস্কার বেচলেন জেমস ওয়াটসন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ১২:৪৫
ডিএনএ’র গঠন আবিষ্কারের জন্য প্রাপ্ত নোবেল পুরস্কার-স্বর্ণের মেডেল মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন নিলামে চার দশমিক আট মিলিয়ন ডলার বিক্রি করে দিয়েছেন। খবর বিবিসি’র।
১৯৬২ সালে ওয়াটসন, ম্যাউরিক ওইলকিনস ও ফ্র্যানসিস ক্রিক প্রত্যেকে এ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারের সম্মানী হিসেবে স্বর্ণের মেডেল গ্রহণ করেন।
মেডেলটি প্রথম নোবেল পুরস্কার যেটি জীবদ্দশায় কোন গ্রহীতা বিক্রি করলেন।
সম্প্রতি ওয়াটসন বলেছেন, ২০০৭ সালে একটি সাক্ষাৎকারে প্রতিযোগিতার ব্যাপারে তার মন্তব্যের পর বৈজ্ঞানিক সমাজ তাকে একঘরে করার কারণে তিনি নোবেল পুরস্কারের মেডেল বিক্রয় করছেন।
ডিএনএ গঠনের আবিষ্কার- পরস্পর সম্পর্কযুক্ত ও সমন্বিতভাবে ক্রিয়াশীল অংশ নিয়ে গঠিন জীবন্ত প্রানীসত্তা গঠনের জন্য বিশেষ কোন বিষয়ে তথ্য দিতে সাংকেতিক চিহ্নের মত নির্দেশ দেয়- ওয়াটসন এবং ক্রিক তা আবিষ্কার করেন। পরে ম্যাজরিক ওইলকিনস, রাইমন্ড গোসলিং এবং রোজালিন্ড ফ্যাঙ্কলিন গবেষণামূলক তথ্য ব্যবহার করে তা একত্রিত করেন।
৮০ বছর বয়সী ওয়াটসন মেডেল বিক্রির অর্থ চ্যারিটি তহবিলে এবং বৈজ্ঞানিক গবেষণায় সহায়তা তহবিল দেয়ার জন্য পরিকল্পনা করেছেন।