সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
শেরিং রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তিনি যাদুঘরে এসে পৌঁছুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। শেরিং তিনি যাদুঘরের বিভিন্ন সেকশন ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
