আপনার কি মনে হয় একজন অভিনেতা হওয়া খুব সোজা? উত্তরের জন্য জিজ্ঞাস করুন অভিজিত ভট্টাচার্যকে। ‘ঠিক যেনো লাভ স্টোরি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখানে তার চরিত্রের না আদিদেব।
বৃষ্টির দিনে নায়িকার বাসার সামনে দাঁড়িয়ে আছেন নায়ক। সম্প্রতি এরকম একটি দৃশ্য ধারণের জন্য তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন অভিজিৎ। আর দৃশ্যটি একেবারে সঠিক করার জন্য তার ওপর বালতির পর বালতি ঠাণ্ডা পানি ফেলা হচ্ছিল। এতে তিনি খানিকটা অসুস্থ হয়ে পড়েন। জ্বরও আসে তার। কিন্তু এর কয়েক ঘণ্টা পর একটি নাচের দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।
এ সম্পর্কে অভিজিৎ বলেন, শীত পড়ায় পানি অনেক বেশি ঠাণ্ডা ছিল। আমি তিন ঘণ্টা পানিতে ভিজেছি। একারণে আমি অসুস্থও হয়ে পড়েছি। কিন্তু কিছু ঔষধ গ্রহণ করি ও পরে আমার নাচের দৃশ্যে অংশ নেই। আমি মাত্র আমার নতুন কর্মজীবন শুরু করেছি। আর এখানে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
