চীনে ৭০০ বছরের পুরনো নারীর মমি উদ্ধার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ১৯:৪৩



পূর্ব চীন থেকে ৭০০ বছরের একটি পুরনো মমি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি মিং বংশের প্রভাবশালী কোনো নারীর মমি। ঐ এলাকায় একটি রাস্তা বিস্তৃত করার কাজে অংশ নেয়া এক শ্রমিক অপ্রত্যাশিতভাবে এটির দেখা পায়।

 

IMG0


মমিটি লম্বা ১.৫ মিটার। পরনে রয়েছে মিং বংশের ঐতিহ্যবাহী পোশাক। যারা ১৩৬৮-১৬৪৪ সাল পর্যন্ত চীন শাসন করেছে। হাতের আঙুলে একটি পাথরের আংটি রয়েছে।
খবর ডেইলি মেইলের।