জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্বেতা প্রসাদকে বেকসুর খালাস দিয়েছে হায়দ্রাবাদের আদালত। তার বিরুদ্ধে অবৈধ যৌন ব্যাবসার জড়িত থাকার অভিযোগে ছিল।
এর আগে গত ১ সেপ্টেম্বর হায়দ্রাবাদের একটি হোটেল থেকে পুলিশ অবৈধ যৌন ব্যাবসায় জড়িত একটি চক্রের সাথে তাকে আটক করেছিল। গ্রেফতারে পর প্রায় দুই মাস পুলিশ হেফাযতে একটি পুনর্বাসন কেন্দ্রে ছিলেন তিনি।
তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। সুত্র: আইবিএন
