কেইথ মার্টিন। অবিশ্বাস্য হলেও তার ওজনও ছিল ৪৪৫ কেজি! স্বীকৃতভাবে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ। দিনে প্রায় ২০ হাজার ক্যালরি মানের খাবার খেতেন।
কিন্তু এখন তার সবই অতীত। মাত্র ৪৪ বছর বয়সে তিনি চলে গেছেন না ফেরার দেশে। চলতি বছরের মার্চ মাসে তার মৃত্যু হয়। এতদিন পর গণমাধ্যমকে তার মৃত্যুর খবর জানিয়েছে তার পরিবার। জানা গেছে, মৃত্যুর আটমাস আগে গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে তার পাকস্থলীতে সফল অস্ত্রোপচার চালানো হয়। এরপর সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করেই নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যান তিনি।
