বিজয় দিবস নিয়ে ইত্তেফাক ফেসবুক পেইজের বিশেষ আয়োজন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৪, ১০:৪০
 
ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাক বিজয় দিবসকে সামনে রেখে তাদের ফেসবুক পেইজের সাত লক্ষেরও বেশী ভক্তদের জন্য “ইতিহাসের পাতা থেকে” শীর্ষক বিশেষ আয়োজন নিয়ে এসেছে। এই আয়োজনে, বিজয় দিবসের দিন পর্যন্ত, ইত্তেফাক আর্কাইভ থেকে পত্রিকাটির ৭০’দশকের সংস্করণের অংশবিশেষ ইত্তেফাক ফেসবুক পেইজে প্রকাশ করা হবে। তরুণ প্রজন্মকে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়াই এর লক্ষ্য। যে কেউ চাইলেই ইত্তেফাক ফেসবুক পেইজে লাইক দিয়ে এই আয়োজনের অংশ হতে পারবেন। (https://www.facebook.com/pages/DAILY-ITTEFAQ/114957138614134)