টেলিসামাদসহ ৪ জনকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৪, ১১:০৯
 
তিনজন অসুস্থ চলচ্চিত্র ব্যক্তিত্ব ও একজন বংশীবাদককে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা তাদের মেধার মাধ্যমে সারাজীবন সাধারণ মানুষকে বিনোদন দিয়েছেন।
প্রধানমন্ত্রী অসুস্থ চলচ্চিত্র অভিনেতা আবদুস সামাদ (চলচ্চিত্রে টেলিসামাদ হিসেবে খ্যাত), চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন, ‘রঙিন রূপবান’ ছবির অভিনেতা আবদুস সাত্তার এবং বংশীবাদক বাসুদেব দাসকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার তাঁর সরকারি বাসভবন গণভবনে তাদের প্রত্যেকের পরিবারের কাছে ২০ লাখ টাকা করে সঞ্চয়পত্র তুলে দেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, তিনি তার বোন শেখ রেহানার কাছ থেকে তাদের অসুস্থতার কথা জানতে পারেন। অসুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাদের দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এ সময় টেলিসামাদ আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, তিনি সারাজীবন সাধারণ মানুষকে বিনোদন দিয়েছেন। কিন্তু তিনি আজ গুরুতর অসুস্থ।