ড্র করলেই ইউভেন্তুস নক আউট পর্বে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৪, ১১:৫২
ইউভেন্তুস উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখনও নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি । যদিও ঘরোয়া লিগে শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। আর যদি ইতালির সফলতম দলটি গ্রুপ পর্বের শেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে তবেই সেরা ষোলোতে পা রাখবে।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে দুইটায় স্পেনের দলটির বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নামবে ইউভেন্তুস।
ইউভেন্তুস 'এ' গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। দলটি পাঁচ ম্যাচের তিনটিতে জয় ও দুইটিতে হার নিয়ে নয় পয়েন্ট অর্জন করেছে। আতলেতিকো আগেই ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে  নকআউট পর্বের টিকেট পেয়ে গেছে।
এই ম্যাচে ন্যূনতম এক পয়েন্ট পেলেই ইউভেন্তুসের বিপক্ষে  গ্রুপ চ্যাম্পিয়ন হবে আতলেতিকো।