শহুরে স্বাস্থ্য-কল্যাণে বৈশ্বিক বৈজ্ঞানিক কর্মশালা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৪, ১৪:০৯
মানব স্বাস্থ্য এবং কল্যাণের উপর শহুরে নীতির অনিচ্ছাকৃত ক্ষতিকর পরিণতির পরীক্ষা করতে চীনে একটি বৈশ্বিক বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। খবর বিবিসি’র।
শহুরে স্বাস্থ্য এবং কল্যাণ কর্মশালার লক্ষ্য কোনটি শহুরে আবহাওয়াকে স্বাস্থ্যসম্মত করে তা ভালোভাবে বুঝা।
শহরে বসবাসকারী লোকেরা বায়ু দুষণের মতো অনেক স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা করে।
বেশির ভাগ লোক এখন নগর এবং মহানগরীতে বাস করে। আর বিশ্বব্যাপী শহুরে জনসংখ্যা প্রতি সপ্তাহে অনুমেয় ১০ লাখ করে বাড়ছে।
বিপুল গবেষণা কর্ম নিয়ে কর্মশালাটি আরম্ভ করা হয়েছে। গবেষণাটি বাড়ন্ত স্বাস্থ্য ঝুঁকির সাথে নগরায়নের সম্পর্কযুক্ত।