পার্সির জোড়া গোলে স্বরূপে ম্যান ইউ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৪, ১৪:৪১
 
ইংলিশ প্রিমিয়ার লীগে স্বরূপে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিন ফন পার্সির জোড়া গোলে সোমবার রাতে সাউথ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে দলটি। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচ শুরুর ১২তম মিনিটেই রবিন ফন পার্সির গোলে এগিয়ে যায় অতিথিরা। সাউথ্যাম্পটন অধিনায়ক জোসে ফনতে ব্যাকপাস দিতে চেয়েছিলেন গোলরক ফ্রেজার ফর্সটারকে। কিন্তু ফন পার্সি সঙ্গে সঙ্গে বল ধরে গোলরকের পায়ে নিচ দিয়ে বল জালে জড়ান। তবে গ্রাৎসিয়ানো পেল্লে ম্যাচের ৩০ মিনিট পরে সাউথ্যাম্পটনকে সমতায় ফেরান। তবে ৭১তম মিনিটে ওয়েইন রুনির ফ্রি-কিক থেকে দ্বিতীয় গোলটি করেন ফন পার্সি।
প্রতিপরে গোলে মাত্র তিনটি শটই নিতে পেরেছিল ইউনাইটেড। অন্যদিকে সাউথ্যাম্পটনই একের পর এক সুযোগ তৈরি করেও সফল হয়নি। 
২০১৩ সালের আগস্টের পর এই প্রথম তৃতীয় অবস্থানে আসল ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের পয়েন্ট ২৮। অন্যদিকে চেলসি ৩৬ পয়েন্ট নিয়ে প্রথম ও ম্যান সিটি ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।