চলতি মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুইটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে একথা বলা হয়। খবর: বাসসের।
চলতি মাসে দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হাল্কা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের প্রধান নদ-নদীসমূহে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে।
