রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ বিশ্বাস করেন লিয়নেল মেসি এবং ম্যানুয়েল ন্যুয়ারকে পিছনে ফেলে ক্রিস্টিয়ানো রোনল্ডোই ব্যালন ডি’অর জিতবে। এই পুরস্কার প্রাপ্তিতে তার ভোটের ধারেকাছেও থাকবেন না মেসি ও ন্যুয়ারের ভোট।
২০১৩ সালে চারবারের বিশ্ব সেরা মেসিকে হটিয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন পর্তুগালের তারকা উইঙ্গার রোনাল্ডো। আর এবারও তার ব্যতিক্রম হবে না বলেই বিশ্বাস করেন সতীর্থ রদ্রিগেজ। মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পিছনে মূখ্য ভূমিকা রাখায় রোনাল্ডোরই এই পুরস্কারের যোগ্য।
এ সম্পর্কে কলম্বিয়ান মিডফিল্ডার মার্কা পত্রিকায় বলেছেন, এটা সব খেলোয়াড়ের স্বপ্নের পুরস্কার। কিন্তু এই মুহূর্তে ব্যালন ডি’অরের যোগ্য একমাত্র রোনাল্ডোই। সে এবার আবারো বিশ্বসেরা মনোনীত হবে, কারণ এবারও এটা তার প্রাপ্য। তার অবশ্যই ৯৯ শতাংশ ভোট পাওয়া উচিত। যেমনটি আমাদের কোচ বলেছেন, বর্তমানে অন্য সবার থেকে রোনাল্ডোর পার্থক্য অনেক বেশী। তার প্রতিভাই তার পক্ষে কথা বলবে। সে খুবই পরিশ্রমী একজন খেলোয়াড় এবং এজন্যই সে বিশ্বসেরা।
