অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেলেন শ্রীলংকার সাচিত্রা সেনানায়েকে এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) মঙ্গলবার তাদের বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণা করার পর দু’জনই এখন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন।
চলতি বছর শুরুর দিকে অবৈধ বোলিং অ্যাকশন বা ‘চাকিং’ এর বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হন উভয় খেলোয়াড়। এরপর উভয় স্পিনারই তাদের অ্যাকশন শোধরানোর জন্য কাজ করে এবং তাদের বোলিং অ্যাকশন পুনরায় পরীক্ষা করান।
আজ এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘এ বছরের শুরুতে রিপোর্টেড হওয়ার পর উভয় বোলারই তাদের অ্যাকশন পুন:পরীক্ষার আগে নিজ নিজ বোলিং অ্যাকশন শুধরিয়েছেন।’ ‘পুন:পরীক্ষায় দেখা গেছে উভয় বোলারই তাদের সব ডেলিভারি আইসিসির নির্ধারিত ১৫ ডিগ্রির মধ্যে রাখতে সক্ষম হয়েছেন।’
