প্রসূন রহমান পরিচালিত ‘সুতপার ঠিকানা’ ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়। সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে সুতপার ছেলে অপুর চরিত্রে অভিনয় করছেন ক্লাস সিক্সে পড়ুয়া নিবিড়। ইতিমধ্যেই নিবিড় তার অংশের শুটিং শেষ করেছে।
কুমার বিশ্বজিৎ তার ছেলের অভিনয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘নিবিড়ের ছোট বেলা থেকেই অনুকরণ করার প্রবণতা ছিল। এমনকি ও আমাকেও অনুকরণ করার চেষ্টা করে।'
নিবিড় প্রশংসা কুড়িয়েছেন ছবির পরিচালকেরও, ‘সত্যিই নিবিড় ভাল অভিনয় করেছে। এতো ছোট একটা ছেলের কাছ থেকে এতো ভাল অভিনয় আশা করা যায় না।’
