অভয়নগরে আজ থেকে ৩৬ ঘন্টার হরতাল আহ্বানআওয়ামী লীগ নেতার খুনিদের গ্রেফতার দাবি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ০১:০২

অভয়নগরে আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর ও সাংবাদিক মোল্যা ওলিয়ার রহমান হত্যার প্রতিবাদে ও হত্যাকারী সহ গডফাদারদের গ্রেফতারের দাবিতে আজ বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার হরতাল শুরু হয়েছে।

গত রবিবার নওয়াপাড়া নুরবাগ মোড়ের এক সমাবেশ থেকে মোল্যা ওলিয়ারের খুনিদের বিচার দাবি সংগ্রাম কমিটির আহবায়ক ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই হরতাল পালিত হচ্ছে। গতকাল মঙ্গলবার বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশে বক্তারা বলেন, খুনি ও মদদদাতাদের গ্রেফতার করা না হলে এর পর সমগ্র উপজেলা অচল করে দেয়ার কর্মসূচি দিয়ে পুলিশ প্রশাসনকে হত্যাকারীদের গ্রেফতারে বাধ্য করা হবে। সমাবেশ শেষে হরতালের সমর্থনে একটি মিছিল নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে অভয়নগর উপজেলার মুক্তিযোদ্ধারা অভয়নগর মুক্ত দিবসে কালো ব্যাজধারণ করে শোক দিবস হিসেবে পালন করেছেন। এছাড়া ১৬ ডিসেম্বর প্রশাসনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠান মুক্তিযোদ্ধারা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।