ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক গোয়েন্দা বিভাগ ৪৩ কেজি স্বর্ণের একটি চালান আটক করেছে।
জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে সিঙ্গাপুর এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনটি কার্টন ঢাকা আসে। কাগজপত্রে বলা হয় সেগুলোতে চট্টগ্রাম ইপিজেডের গার্মেন্ট এক্সেসরিজ। তবে শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে শেষ রাতে বুধবার ভোর চারটার দিকে বিমানবন্দরের কার্গো রাখার স্থানে ওই কার্টনে তল্লাশি চালিয়ে ভিতরে প্রতিটি এক কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার পায়। গার্মেন্ট এক্সেসরিজের আড়ালে লুকিয়ে এসব স্বর্ণ দেশে আনা হয়। স্বর্ণগুলোর আনুমানিক বাজারমূল্য ২১ কোটি ৫০ লাখ টাকা।
