তিন বছরের বয়সী বিংহাম’র বাবা-মা ক্যাট হুডসন এবং ম্যাথিও বেলাম দম্পতির সংসার শেষ প্রান্তে। খবর গলফনিউজ’র।
হুডসন এবং ম্যাথিও বেলাম বিয়ের জন্য করা অঙ্গীকার ফিরিয়ে নিয়েছে।
পিপল ম্যাগাজিনকে হুডসন বলেন, এখন কয়েকদিনের জন্য হুডসন এবং ম্যাথিউ আলাদা হয়েছেন। তা সত্ত্বেও তারা খুব ঘনিষ্ঠ বন্ধু এবং সহ-বাবা-মা হিসেবে অঙ্গীকারাবদ্ধ।
ব্লাক ক্রস’র গায়ক ক্রিস রবিনসন ও ৩৫ বছর বয়সী এ অভিনেত্রীর রাইডার (১০) নামে একটি পুত্র সন্তান রয়েছে। রবিনসন এবং হুডসন বৈবাহিক সূত্রে ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত একই ছাদের নিচে বাস করেন।
প্রসঙ্গত, ম্যাথিউ ২০১১ সালে ক্যাট হুডসনকে বিয়ের প্রস্তাব দেন। গত ২১ নভেম্বর ক্যাট মা গোল্ডি হ্যাওনকে সহায়তা জন্য গেলে সর্বশেষ এ দম্পতিকে একসঙ্গে দেখা যায়।
