বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দেশ ইরাক

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১৫:০৭
 
বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা গবেষণা প্রতিষ্ঠান ইন্টারসেন্টার। মঙ্গলবার প্রকাশিত এই তালিকার প্রথমেই রয়েছে ইরাকের নাম।
গত ৩০ দিনে সন্ত্রাসী তৎপরতা, ছবি, ভিডিও, জঙ্গি হামলার হুমকিসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে কান্ট্রি থ্রেট ইনডেক্স (সিটিআই) তৈরি করা হয়েছে। তালিকায় ইরাকের পরেই রয়েছে- নাইজেরিয়া (দ্বিতীয়), সোমালিয়া (তৃতীয়), আফগানিস্তান (চতুর্থ), ইয়েমেন (পঞ্চম), সিরিয়া (ষষ্ঠ), লিবিয়া (সপ্তম), পাকিস্তান (অষ্টম), মিসর (নবম) ও কেনিয়া (দশম)। সূত্র: পিটিআই।