শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এনভয় টেক্সটাইলের সঙ্গে চীনের প্রোসপারিটি টেক্সটাইলের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
ডিএসই সূত্র জানিয়েছে— চুক্তি অনুযায়ী এনভয় টেক্সটাইলের কাছ থেকে প্রোসপারিটি টেক্সটাইল ফেব্রিক্স (কাপড়) নেবে। একই সঙ্গে উভয় কোম্পানির মধ্যে প্রযুক্তিগত বিষয় অভিজ্ঞতা আদান-প্রদান করা হবে। চীনের উত্তর গুয়াংডু প্রদেশের প্রোসপারিটি টেক্সটাইল বাংলাদেশে ব্যবসা সম্প্র্রসারণের লক্ষ্যে চুক্তি করেছে বলে এনভয় টেক্সটাইলের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার এনভয়ের করপোরেট অফিসে উভয় কোম্পানির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
