মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১৯:১৯
 
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ৬টা ৩১ মিনিটে। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। খবর বাসস।