২০১৪ সালে ভারতে অনলাইনে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে সানি লিওনকে। ইয়াহু ইন্ডিয়ার বাৎসরিক জরিপে এই তথ্য উঠে এসেছে।
ঐশ্বরিয়া রাই বচ্চন, দিপিকা পাড়ুকোনের মতো শীর্ষ অভিনেত্রীদের পেছনে ফেলে তৃতীয়বারের মতো ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হওয়ার খেতাব অর্জন করলেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি।
তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন, মডেল পুনাম পান্ডে। তালিকায় তৃতীয় স্থানে আছেন, অভিনেত্রী শ্বেতা বাসু প্রসাদ। অভিনেত্রী আনুশকা শর্মা আছেন চতুর্থ স্থানে। পাঁচে তারকা আলিয়া ভাট।
অভিনেতাদের মধ্যে তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন কেবল দুজন। অভিনেতা হৃতিক রোশানের অবস্থান ষষ্ঠ স্থানে, আর অভিনেতা জন আব্রাহাম আছেন নবম স্থানে।
তালিকায় হৃতিকের পরেই আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।অষ্টম এবং দশম স্থানে আছেন যথাক্রমে বিপাশা বাসু এবং নার্গিস ফাখরি।
