জোট শরিক জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে ফের বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাদের এই অবস্থান জানান
ঢাকায় সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের প্রধান জ্যঁ ল্যামবার্ট।
এর আগে গত ৫ জানুয়ারির নির্বাচনের পর ঐ নির্বাচন ‘বিশ্বাসযোগ্য’ হয়নি বলে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব আনা হয়। পাশাপাশি জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম থেকে ‘সুস্পষ্ট’ দূরত্ব বজায় রাখতে বিএনপির প্রতি থেকে আহ্বান জানানো হয়।
তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর আমন্ত্রণে অ্যাপারেল সম্মেলনে যোগ দিতে গত শনিবার ‘শুভেচ্ছা সফরে’ ঢাকায় আসেন ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দল। ল্যামবার্ট এই প্রতিনিধি দলের প্রধানের দায়িত্বে রয়েছেন। বুধবার রাতে তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
এ সফরে আওয়ামী লীগ ও বিএনপির সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান ল্যামবার্ট।
