ডিএনএ’র গঠন উন্মোচন করে পাওয়া মার্কিন অধ্যাপক জেমস ওয়াটসনের নোবেল পুরস্কারের পাওয়া মেডেলটি ফেরত দেয়ার কথা জানিয়েছেন রাশিয়ার ধনকুবের আলিশের উসমানোভ। অর্ধকোটি টাকা ব্যয়ে কেনা এই মেডেলটি তিনি ফেরত দেয়ার জন্যই কিনেছেন বলেও জানিয়েছেন।
সমপ্রতি ওয়াটসন প্রথম জীবিত নোবেল লরিয়েট হিসেবে সোনার মেডেলটি নিলামে বিক্রি করেছেন। আর এটি ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়। ইস্পাত ও টেলিকম ব্যবসায়ী উসমানোভ বলেন, ওয়াটসনই এই মেডেলের যোগ্য। আর এটি বিক্রি করতে বাধ্য হয়েছেন ভেবে তিনি (উসমানোভ) মানসিকভাবে বিষণ্ন হয়ে পড়েছিলেন। এক বিবৃতিতে উসমানোভ বলেন, গত সপ্তাহে পরিচয় গোপন করে টেলিফোনের মাধ্যমে ওয়াটসনের সোনার নোবেল মেডেলটি তিনি নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির কাছ থেকে এটি কিনে নেন। বিবৃতিতে তিনি আরো বলেন, আমার অভিমত হচ্ছে, একজন অসামান্য বিজ্ঞানী তার কাজের স্বীকৃতি হিসেবে যে মেডেল অর্জন করেছেন সেটি কোন এক পরিস্থিতিতে বিক্রি করতে দেয়া অগ্রহণযোগ্য। উসমানোভ বলেন, মানবজাতির ইতিহাসে জেমস ওয়াটসন একজন অন্যতম মহান জীববিজ্ঞানী। আর ডিএনএ’র গঠন উন্মোচন করে যে পুরস্কার তিনি অর্জন করেছেন সেটি অবশ্যই তার সঙ্গে থাকা উচিত। এটি মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত! - বিবিসি
