যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে এক অদভুত ঘটনা ঘটেছে। সেটা হলো ইউনিভার্সিটির গবেষণাগার থেকে ব্রেইন তথা মস্তিষ্ক হারিয়ে গেছে। মানব মস্তিষ্ক নিয়ে নানা গবেষণার কাজে ব্যবহারের জন্য এগুলো সংরক্ষণ রাখা হয়েছিল। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রায় ৫০ টি মস্তিষ্ক ফরমালডিহাইডের জারে সংরক্ষণ করা ছিল। এসব মস্তিষ্কের মধ্যে একজনের মস্তিষ্ক ছিল চার্লস হুইটম্যান নামে এক খুনীর যে কিনা গুলি করে মানুষ হত্যা করতো। ২৮ বছর আগে অস্টিন স্টেট হসপিটাল এসব মস্তিষ্ক ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করে। গবেষণাগারের কো কিউরেটর টিম স্ক্যালার্ট জানিয়েছেন, গবেষণায় পাওয়া অনেক তথ্য ইতোমধ্যে সরিয়ে নেয়া হয় সেখান থেকে। - এনবিসি নিউজ
