মধ্য ফ্রান্সের ভৌভরে শহরে প্রতিবন্ধিদের একটি আশ্রয়স্থলে বিমান বাহিনীর একটি জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।
ফ্রান্সের গণমাধ্যমগুলো জানিয়েছে, বিমান বাহিনীর আলফা জেট বিমানটি দুর্ঘটনার সময় প্রশিক্ষণ উড্ডয়নে ছিল। বিমানটির দুজন ক্রু স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে দুর্ঘটনাকবলিত বিমানটি থেকে বের হয়ে যেয়ে রক্ষা পান। তাদের কোনো আঘাত লাগেনি। ক্ষতিগ্রস্থ আশ্রয় কেন্দ্রটির অন্যান্য বাসিন্দাদের অপর একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
