ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসাবে পাট অধিদপ্তরের মহাপরিচালক ড. রাখাল চন্দ্র বর্মন এবং দক্ষিনের প্রশাসক হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শওকত মোস্তফাকে নিয়োগ দেয়া হয়েছে। এরা দুইজনই ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা এবং অতিরিক্ত সচিব।
উত্তরের আগের প্রশাসক অতিরিক্ত সচিব ফারুক জলিলকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং দক্ষিনের প্রশাসক ইব্রাহীম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ করা হয়েছে।
উত্তর এবং গত পরশু দক্ষিণের প্রশাসকের ১৮০ দিনের মেয়াদ শেষ হয়।
স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন অনুযায়ী ১৮০ দিনের পর একজন প্রশাসকের মেয়াদ বাড়ানোর সুযোগ নেই-নতুন কাউকে নিয়োগ দেয়ারই বিধান।
তাই ২০১১ সালের ৩০ নভেম্বর দুই সিটি গঠিত হওয়ার পর থেকে করপোরেশন চলছে প্রশাসক অদল-বদলের মধ্যে দিয়ে। কাজকর্ম ঠিকঠাক বুঝে নেয়ার আগেই একজন প্রশাসককে বিদায় নিতে হয়। তাই প্রশাসকের মেয়াদ একবছর বা অনির্দ্দিষ্টকালের প্রস্তাব করে গত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উত্থাপন করেছিল স্থানীয় সরকার বিভাগ। কিন্তু প্রধানমন্ত্রী ওই প্রস্তাব নাকচ করে দিয়ে নির্বাচনের উদ্যোগ নিতে বলেছেন।
