হলিউড অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস হিল্টন ভারতে এসে সালমান খানকে বোধহয় জয়ই করে ফেলেছেন। কেননা নিজের লাকি ব্রেসলেটি প্যারিসকে দিয়েছেন সালমান। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের বোন অর্পিতা এর আগে জানিয়েছেন, সালমান প্যারিসকে একটি বড় ডায়মন্ডের হার উপহার দিগয়েছেন। এখন এই ‘দাবাং’ তারকা প্যারিসকে উপহার দিলেন তার লাকি ব্রেসলেটটি। ভেঙ্কটেশ্বর হ্যাচারিসের মালিক বালাজি রাওয়ের জন্মদিনের পার্টিতে এই উপহার দেন তিনি। প্যারিসের হাতে পরা সালমান খানের ব্রেসলেটটির ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অর্পিতা।
IMG0
২০০৩ সাল থেকেই ক্যামেরা সামনে কিংবা পেছনে সবসময় তার লাকি ব্রেসলেটটি পরে থাকতেন সালমান। অনেক অনুষ্ঠানে তিনি বলেছেন, তার বাবা সেলিম খানের কাছ থেকে উপহার হিসেবে পাওয়ার পর থেকেই এই ব্রেসলেটটি তিনি পরে থাকেন। এই ব্রেসলেটটির রেপ্লিকাটি সালমান ভক্তদের কাছেও বেশ জনপ্রিয়। আর এখন এই ব্রেসলেটটি প্যারিস হিল্টনের অধিকারে।
