ভাঙ্গুড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার ২৮ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাঁজা চাষের অপরাধে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে।
বৃহস্পতিবার এসআই আকতারুজ্জামান ও এএসআই আব্দুল মজিদ অষ্টমণিষা ইউনিয়নের ভাঙ্গাজোলা গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে ১৯ কেজি ওজনের দুটি গাঁজার গাছ উদ্ধার করেন। গত ৩ ডিসেম্বর ভাঙ্গুড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া ফজলু মন্ডলের বাড়ি থেকে এ্সআই আব্দুল মান্নান ৯ কেজি ওজনের অপর একটি গাঁজার গাছ উদ্ধার করেন।
