‘ফ্রোজেন’ এর একটি চরিত্রকে অ্যানিমেটেড জন্য কম্পিউটার কোডের একটি লাইন লিখলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। একটি স্কুলের শিক্ষার্থীদের ‘আওয়ার অব কোড’ প্রজেক্টে অংশ নিয়ে তিনি এই কোড লেখেন। কোড অরগানাইজেশনের এই প্রজেক্টের আয়োজন করে। এখানে কম্পিউটার বিজ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে স্কুল পর্যায়ে প্রাথমিক কম্পিউটার বিজ্ঞান বিষয়ে বিস্তৃত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করেছে।
ইউটিউবে প্রকাশিত ভিডিওতে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, একজন মানুষ কম্পিউটার বিজ্ঞানী হয়ে জন্মায় না। যতটা কঠিন মনে হয়, কম্পিউটার বিজ্ঞানী হওয়া ততটা কঠিন নয়। কঠোর পরিশ্রম এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে সামান্য জ্ঞান থাকলেও একমন মানুষ এটা করতে পারে।
বর্তমানে চলা কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহে ৪৮ মিলিয়নেরও বেশি মানুষ এর সঙ্গে সংযুক্ত হয়েছে বলে জানিয়েছেন বারাক ওবামা।
