কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ১৪:৪১
 
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয় আফগান সৈন্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। খবর: এএফপির।
কাবুলের অপরাধ শাখা ইউনিটের প্রধান জেনারেল ফরিদ আফজাল বলেন, রাজধানীর উপকণ্ঠে তাঙ্গি তারাখিলে সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। 
সংবাদ মাধ্যমে বার্তা পাঠিয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।