নারী যাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হওয়া টেক্সিক্যাব চালক শিব কুমার যাদব বলেছেন, আমি দেখতে সুন্দর, আমি কামদেবের অবতার। নয়াদিল্লি পুলিশের কাছে তিনি এ দাবি করেন।
বৃহস্পতিবার দিল্লি পুলিশ আদালতে জানিয়েছে- তারা যাদবের কাছ থেকে একটি ভুয়ো লাইসেন্স উদ্ধার করেছে। পুলিশের জেরার মুখে ধৃত ট্যাক্সি চালক দাবি করেছেন তিনি দেখতে সুন্দর ও কামদেবের অবতার।
আদালত যাদবকে ২৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। খবর জিনিউজ।
