আয়ের দিক থেকে হয়তো সালমান খানের ‘কিক’কে টপকাতে পারেনি শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’। কিন্তু অনলাইনে জনপ্রিয়তায় এগিয়ে আছে সিনেমাটি। ইয়াহু ইন্ডিয়ার বার্ষিক জরিপে তথ্যটি জানানো হয়।
অনলাইনে ‘কিক’-এর চেয়ে ‘হ্যাপি নিউ ইয়ার’ নিয়েই মাতামাতি হয়েছে বেশি। আর তাই ২০১৪ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে ইন্টারনেট ব্যাবহারকারীরা শাহরুখের এই সিনেমা নিয়েই অনলাইনে ব্রাউজ করেছেন সবচেয়ে বেশি।
চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে বক্স-অফিসে সবচেয়ে সফল হয়েছে ‘কিক’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’। দিওয়ালির মওসুমে মুক্তি পাওয়া ফারাহ খানের সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাহরুখ খান। ভারতে সিনেমাটি ব্যবসা করেছে ২০৩ কোটি রুপি। অন্যদিকে সাজিদ খানের সিনেমা ‘কিক’ আয় করেছে সর্বমোট ২৩৩ কোটি রুপি। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সালমান খান।
