মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল অভিযোগ করে বলেছেন, যথেষ্ট আইনী সুযোগ না দিয়েই সরকার ফাঁসি কার্যকরের নামে আমার বাবাকে হত্যা করেছে।তিনি বলেন, রিভিউ খারিজ করার সাথে সাথে সরকার ফাঁসির রায় কার্যকর করেছে। কিন্তু ৩৪৮ দিন পর রিভিউর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পায় এবং তাতে দেখা গেল তাতে রিভিউ করার সুযোগও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে কাদের মোল্লার পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাসান জামিন এমন দাবি করেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১২ ডিসেম্বর কাদের মোল্লার মৃত্যুদন্ড কার্যকর করে সরকার।
হাসান জামিল আরও বলেন, মৃত্যুদন্ড কার্যকরের পর আমার বাবাকে একবারের জন্য দেখারও সুযোগ দেয়নি সরকার।এমনকি বাবার জানাযায়ও আমাদের অংশ গ্রহনও করতে দেয়নি। এ সময় উপস্থিত ছিলেন কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান, আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি সাইফুর রহমান প্রমুখ।
