৩৭ বছর পর...

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৪, ০১:৪০

বয়স যখন ১৬ বছর তখন তিনি তার প্রিয় বন্দুুকটি হারিয়েছিলেন। কিন্তু ফেরত পেলেন ৩৭ বছর পর। আবেগটা তাই একটু বেশি। কারণ তিনি কল্পনা করতে পারেননি যে তার প্রিয় বস্তুটি আবার নিজের কাছে পাবেন।

যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটির বাসিন্দা রিচার্ড পিটেনজার জানান, সিটির পুলিশ কর্মকর্তা রড ভ্যান স্কয় হঠাত্ করেই তাকে ফোন করেন এবং বলেন আপনার সঙ্গে কিছু কথা আছে। যখন বন্দুকটি পাওয়ার কথা এই গোয়েন্দা কর্মকর্তা জানালেন তখন আমি অন্যরকম হয়ে গেলাম। বিষয়টি চরমভাবে আমাকে আলোড়িত করলো। আমি আমার সেই যুব বয়সের স্মৃতিতে চলে গেলাম। স্মৃতি হাতড়িয়ে মনে করতে লাগলাম কিভাবে বন্দুকটি হারিয়ে যায়। ১৯৭৭ সালের নভেম্বরে তিনি একটি রেস্টুরেন্টে খেতে যান। আর সেখানেই বন্দুকটি ফেলে আসেন তিনি, জানান পিটেনজার। কিন্তু পরে গিয়ে আর পাননি। পুলিশকে বিষয়টি জানান। এরপর আর বন্দুক পাওয়ার আশা করেননি। গোয়েন্দা কর্মকর্তা জানান, একটি বন্দুকের দোকানে গিয়ে তারা এই বন্দুকের নাম্বার দেখতে পান। এরপর গোয়েন্দা আর্কাইভ থেকে প্রথমে পিটেনজারের মায়ের নাম খুঁজে পান। পিটেনজার জানান, তার বাবা তাকে বন্দুকটি কিনে দেন এবং তিনি এটা দিয়ে তার বন্ধুর সঙ্গে খরগোশ শিকার করতেন। - এবিসি নিউজ