খেলনা বন্দুকে ডাকাতি!

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৪, ০১:৪২

ইসরাইলের ১২ বছর বয়সী এক বালক নিজের ক্ষমতা দেখিয়ে দিল! এই বয়সেই একটি ব্যাংকে ডাকাতি করার চেষ্টা করে। তাও আবার খেলনা বন্দুক দিয়ে!

ইসরাইলের রাজধানী তেলআবিবের উপকূলবর্তী শহর রিশন লিজোন এলাকায় ওই বালক তার এক বন্ধুর সঙ্গে ডাকাতি করতে যায়। ওই বন্ধুর বয়স ১৩ বছর। নিরাপত্তা ক্যামেরায় দেখা যায়, বালক দুটি পেছনে স্কুল ব্যাগ নিয়ে এবং ডান হাতে বন্দুক নিয়ে ব্যাংকের ভেতর প্রবেশ করছে। পুলিশের মুখপাত্র মিকি রজেনফেল্ড বলেন, তারা দুইজনই ভুয়া এম-১৬ রাইফেল নিয়ে ডাকাতির চেষ্টা করে। তারা ব্যাংকের ভেতরে চিত্কার করে। তাদের হাতে বন্দুক দেখে ব্যাংকে যারা ছিলেন তারাও ভয় পেয়ে যান। বন্দুক দূর থেকে দেখে আসলই মনে হয়। এরপর তারা কোনো অর্থ না নিয়ে পালিয়ে যায়। সাহস যাই থাকুক না কেন শেষ পর্যন্ত পুুলিশের হাতে গ্রেফতারই হতে হলো তাদের। - রয়টার্স