আফগান ব্রুস লি!

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৪, ১২:১৪
 
দিন কয়েক আগেও আব্বাস আলীজাদা ছিলেন আফগানিস্তানের অন্য সব যুবকদের মতো। কিন্তু নিজের ফেসুবক পাতায় কুংফু’র রাজা ব্রুস লির ছবির পাশাপাশি নিজের একটি ছবি পোস্ট করে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন তিনি।
ফেসবুকে পোস্ট করা ঐ ছবিটির শিরোনাম ছিল ‘পুরোনো ড্রাগন আর নতুন ড্রাগন’। এতে হলিউডের কিংবদন্তির নায়কের সাথে তার চেহারার অসম্ভব মিল খুঁজে পাওয়া যায়।
আব্বাস আলীজাদার বয়স যখন মাত্র ১৪ তখন তিনি ব্রুস লি’র অ্যাকশন চলচ্চিত্রের প্রতি আসক্ত হয়ে পড়েন।
আফগানিস্তানে  ব্রুস লি কিংবা জ্যকি চান-এর মতো মার্শাল আর্ট তারকারা খুবই জনপ্রিয়। এদের ভিডিওতে দোকানগুলো বোঝাই। তার বয়সের তরুণরা সাধারণত যা করে, আব্বাস আলীজাদাও ব্রুস লি’র কুংফু কৌশল আয়ত্ব করার চেষ্টা করেন। মাস কয়েক কাবুলের স্পোর্টস কাবে তিনি প্রশিণ নেন। তবে এটা বেশি দিন চলেনি। কারণ তার পরিবার কাবে প্রশিণের ব্যয় মেটাতে পারছিল না।
অন্যদিকে বাবা মোহাম্মদ রেজা হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আব্বাস আলীজাদার পড়াশুনাও বন্ধ হয়ে যায়। শুরু হয় তার কঠোর জীবন সংগ্রাম। কিন্তু তিনি নিজের বাসার মধ্যেই কুংফু প্রশিণ চালিয়ে যেতে থাকেন। সেই পথ ধরেই তিনি কাবুলের বিভিন্ন জায়গায় কুংফু শো করেছেন আব্বাস আলীজাদা।
 
IMG0
 
কাবুলের দারুল আমান প্রাসাদের সামনেও তিনি 'ফিস্ট অফ ফিউরি' বা 'ওয়ে অফ দা ড্রাগন' এর মতো ব্রুস লির জনপ্রিয় ছবিগুলোর দৃশ্য তুলে ধরেছেন। সেই পথ ধরে তার জনপ্রিয় তাও এসেছে। লোকে এখন তাকে ডাকে 'আফগান ব্রুস লি' নামে।
নিজের সম্পর্কে আব্বাস আলীজাদা বলেছেন, ‘কিছু লোকে বলে আমার জন্য তারা গর্ব করে, আবার কেউ কেউ মনে করেন আমার ছবিগুলো ফটোশপ দিয়ে বানানো ভুয়া ছবি।'’
ব্রুস লি’র ব্যাপারে আফগানিস্তনে নতুন করে আগ্রহ সৃষ্টি করতে পেরেছেন বলে নিজের প্রতি গর্ব হয় তার। তবে কাংফু ফাইটে তিনি কোনদিন তার হিরোর সমান হবেন, একথা স্বপ্নেও ভাবেন না ‘আফগান ব্রুস লি’ আব্বাস আলীজাদা। সূত্র: বিবিসি।