বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনই ব্র্যান্ডের প্রচারণার ক্ষেত্রেও সবার সেরা হিসেবে বিবেচিত হচ্ছেন।
জানা গেছে, মোট বিজ্ঞাপনের শতকরা পাঁচ দশমিক দুই ভাগ নিয়ে দীপিকা পাডুকোন শীর্ষ স্থান দখল করে রয়েছেন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৬ টি ব্র্যান্ডের বিজ্ঞাপন মডেল হিসেবে তাকেই সবচেয়ে বেশি টেলিভিশনে দেখা গিয়েছে। বিজ্ঞাপনের মডেল হিসেবে দর্শকদের আস্থা রাখতে সক্ষম এবং বিজ্ঞাপন মডেল হিসেবে যাদের গ্রহণযোগ্যতাও থাকে বিজ্ঞাপন কোম্পানি-নির্মতা তাদের বাছাই করে।
সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট ডাটা অনুযায়ী দীপিকা নেসক্যাফে, এশিয়ান পেইন্টস, টিসট এবং প্যারাসুট’র বিজ্ঞাপন মডেল হিসেবে অংশ নেন।
