‘খালেদা জিয়ার জনসভার কথা শুনলেই সরকার মূর্ছা যায়’

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৪, ২০:০৪
 
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির বলেছেন,বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার কথা শুনলেই সরকার মূর্ছা যায়। বিএনপি নেতাকর্মীদের ওপর নিযাতন শুরু করে দেয়।
রিজভী রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশে নৈরাজ্যকর পরিস্থিতির জন্যে সরকারকে মহামাশুল দিতে হবে। তাদের কাণ্ডজ্ঞান যদি ফিরে না আসে, তবে অধিকারহারা জনগণ প্রবল প্রতিরোধে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠাবেই।