যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি সুপার শপ থেকে সম্প্রতি কিছু জিনিসপত্র চুরি হয়। শো রুমের মালিকের মাথায় হাত। তিনি প্রতিজ্ঞা করলেন চোর ধরতে পারলে তাকে আচ্ছামতো শিক্ষা দেবেন। তিনি সিসিটিভিতে ধারণ করা ভিডিও ফুটেজ দেখলেন। কিন্তু যা দেখলেন তাতে চোরকে শাস্তি দেয়ার কথা তার মাথা থেকে গায়েব হয়ে গেল। ভিডিওতে তিনি দেখলেন, এক সুন্দরী তরুণী তার দোকান থেকে চুরি করে পালিয়েছেন।
তিনি ওই তরুনীর ঠিকানা খুঁজে বের করলেন। এরপর তার দোকান থেকে এক ট্রাক নিত্যপ্রয়োজনীয় মালপত্র নিয়ে তার বাড়ির দরজায় হাজির হলেন। তরুণী তো ভয়ে কাঠ হয়ে গেলেন। কিন্তু ভদ্রলোক তাকে বললেন, ভয় পাবার দরকার নেই। তিনি ভিডিওতে তার ছবি দেখে ‘প্রেমে পড়ে’ এই সামান্য উপহার নিয়ে এসেছেন! -এবিসি নিউজ।
