পদ্মা নদীর লৌহজং টার্নিংয়ে ফেরির ধাক্কায় শনিবার সকালে পাথরভর্তি একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় কেউ নিহত হননি। পদ্মা সেতুর এ্যাপ্রোচের কাজের জন্য এই পাথর মাওয়া থেকে জাজিরা নিয়ে যাওয়া হচ্ছিল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক জানান, টাগবোড বেলজিয়াম ফেরি থোবালকে টেনে নিচ্ছিল। কম পানির চ্যানেলটিতে ফের চলাচলের সময় পানির টানে ট্রলারটি ফেরির সাথে ধাক্কা খায়। এরপরই ডুবে যায়।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই ইউনুস আলী জানিয়েছেন, ট্রলারের শ্রমিকরা তীরে উঠতে সক্ষম হয়েছে ধারণা করা হচ্ছে। তবে কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি।
