থাইল্যান্ডের যুবরাজ ভাজিরালংকনের স্ত্রী শ্রীরাসমি তার রাজ উপাধি ছেড়েছেন। শুক্রবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজা ভূমিবল প্রিন্সেস শ্রীরাসমির লিখিত পদত্যাগপত্র গ্রহণ করেছেন ।
শ্রীরাসমির সাতজন স্বজন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওঢার পর তাদের নাম থেকে রাজ উপাধি বাদ দিতে সম্প্রতি নির্দেশ দেন প্রিন্স ভাজিরালংকন।
ভাজিরালংকনের তৃতীয় স্ত্রী শ্রীরাসমি। ২০০১ সালে তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
প্রিন্সেসের এক চাচা চোরাচালান ও জুয়া টেনিস খেলে প্রচুর ধন-সম্পদ অর্জন করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি পেশায় একজন পুলিশ জেনারেল। প্রিন্সেসের অন্য চারজন ভাইবোন ও এক আত্মীয়ও আটক হয়েছেন।
