থাইল্যান্ড থেকে একটি যাত্রীবাহী বিমান যাচ্ছিল চীনে। কিন্তু এক যাত্রীর উচ্ছৃঙ্খল আচরণের কারণে বিমানটি ব্যাংককে ফিলে আসতে বাধ্য হয়েছে। শনিবার এয়ারলাইনস সূত্রের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, থাই এয়ারএশিয়া ফাইট এফডি৯১০১ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা ৫৫ মিনিটে ১৭৪ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে নানজিংয়ের উদ্দেশে ব্যাংককের উত্তরাঞ্চলীয় বিমানবন্দর ডন মুয়েং ছেড়ে যায়। ফাইটটি চলার সময় চীনের এক নারী যাত্রী বিমানের সার্ভিসে অসন্তুষ্ট হন। ঐ নারীর সঙ্গীকে তার পাশে বসতে না দেয়ায় তিনি ক্রুদ্ধ হন। এসময় এক কেবিন অ্যাটেডেন্ট এগিয়ে আসলে তিনি তাকে লক্ষ্য করে গরম পানি ছুড়ে মারেন। এ ঘটনায় ঐ ফাইটের ক্যাপ্টেন ডন মুয়েং বিমানবন্দরে ফিরে আসেন। এ ঘটনায় চীনের চার যাত্রীকে বের করে দেয়া হয় এবং তাদেরকে একটি থানায় বন্দী রাখা হয়।
