সুন্দরবনে তেল ছড়ানো নিয়ে ভারতেও সতর্কতা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ১৫:৪৪
 
সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাংকার ডুবে তেল ছড়ানো নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পাশ্ববর্তী দেশ ভারতও। শুক্রবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
ভারতের সুন্দরবন অংশের প্রাণী সংরক্ষণ বিভাগের উপপ্রধান প্রদীপ বিশ্বাস বলেছেন, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে সতর্কমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। 
কর্মকর্তারা জানিয়েছেন, তেল ছড়িয়ে যাওয়ার কারণে এখনই সুন্দরবন অঞ্চলের বন্যপ্রাণীর ক্ষতি হচ্ছে।
সুন্দরবনের জলপথে সব ধরনের বাণিজ্যিক চলাচল নিষিদ্ধ করার জন্য বৃহস্পতিবার জাতিসংঘ আহ্বান জানিয়েছে। 
গত মঙ্গলবার সকালে মংলা বন্দর সংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে অন্য জাহাজের ধাক্কায় ৭৭ হাজার গ্যালন (প্রায় সাড়ে তিন লাখ লিটার) ফার্নেস তেল নিয়ে ডুবে যায় ট্যাংকারটি।