জনসভায় যোগ দিতে নারায়ণগঞ্জের কাঁচপুরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে তিনি সেখানে পৌঁছান।
কাঁচপুরের বালুর মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় খালেদা জিয়া বক্তব্য রাখবেন।
এর আগে দুপুর সোয়া দুইটার দিকে গুলশানের বাড়ি থেকে কাঁচপুরের উদ্দেশে রওনা হন।
