আন্দোলন না করে দল গোছান : সুরঞ্জিত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ১৬:২৪
 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাচনের জন্য বর্তমান সরকারের কাছে আন্দোলন করতে হবে না। আগামী ২ থেকে ৩ মাসের মধ্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আপনাদের (বিএনপি) বলি আন্দোলন সংগ্রাম না করে দল গোছান।
সুরঞ্জিত সেনগুপ্ত শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ বীর উত্তম খাজা নাজিমদ্দিন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী স্বাধীনতা লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের করনীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। 
সংগঠনের সভাপতি অধ্যাপক মো. রফিক উল্লাহর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি বক্তব্য রাখেন।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের স্পষ্ট করতে হবে, আপনারা ডিসিসি নির্বাচন চান কিনা? তবে আপনি (খালেদা) নির্বাচন চান আর না চান, নগরবাসী নির্বাচন চায়। তাই গণতন্ত্রের স্বার্থে দ্রুত ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে। ইতোমধ্য কর্তৃপক্ষ্য কাজ ও শুরু করে দিয়েছে।