শাশা ডেনিমসের আইপিও আবেদন রবিবার থেকে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ১৮:০২
 
 
 

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শাশা ডেনিমসের অর্থ উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হচ্ছে রবিবার থেকে। আবেদন গ্রহণ চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য আবেদনের সুযোগ থাকবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আইপিও আবেদন করা যাবে নির্ধারিত ব্যাংকে। পাশাপাশি নির্ধারিত ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) তথা ব্রোকারেজ হাউস (ট্রেকহোল্ডার) ও মার্চেন্ট ব্যাংকেও আবেদন করা যাবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে কোম্পানিটি শেয়ার ইস্যু করছে। পুঁজিবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে শাশা ডেনিমস ১৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৫২ টাকা ৯৫ পয়সা। আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করে কোম্পানির ব্যবসা সম্প্র্রসারণ ও ব্যংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৯তম সভায় শাশা  ডেনিমসের আইপিও অনুমোদন দেয়া হয়।